ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় (শনিবার ভোর রাতে) চকবাজার ইসলামবাগের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।