রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৭

এক বৃদ্ধের মৃত্যু বিদ্যুতের তার ছিঁড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামে। এসময় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তার ছেলে ও ছেলের বউ ও বেয়াইন বিদ্যুৎপৃষ্টে দগ্ধ হন। একই সাথে ২টি বসতঘর, একটি গোয়ালঘর ও ২টি রান্নাঘর, একটি গরু, ৯টি ভেড়া পুড়ে যায়।
মৃত মো.নুর ইসলাম (৬৩) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত হাবীব উল্যাহর ছেলে।
সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিল। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রামের নুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃতের ছেলে মো.সেলিম (৩৮) ও তার স্ত্রী মায়া বেগম (৩২), মৃতের বেয়াইন সেফালী বেগম (৫০)। অগ্নিদগ্ধ মায়া বেগম ও সেফালী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মীর জাহিদুল হক রনি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।