রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

একজন নিহত ট্রাকের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাদির জানাজায় অংশ নিতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন রিপন (৩৫) নামের এক মোটরসাইকেল-আরোহী, আর এ ঘটনা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের মরুরা ইক্ষু সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেলের অপর দুই আরোহী মমিন (২০) ও মোজাম্মেল (৩০)। তারাও রাজগাতি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দাদির মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে ভোররাতে গাজীপুর থেকে মোটরসাইকেলে নান্দাইল রওনা হন তারা। পথে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের প্রথমে পাকুন্দিয়া সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: আসাদুজ্জামান টিটু (পিপিএম) জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।