বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৫

মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে ট্রাঙ্কের ভিতরে কাপড়ের সাথে লুকিয়ে রাখা গাঁজা জব্দসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের সদস্যরা। বুধবার গাঁজা জব্দসহ আটক মাদককারবারি আকরাম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুরের মোল্লাপাড়ায় ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।
গ্রেফতারকৃত মাদক কারবারি আকরাম হোসেন পার্বতীপুর উপজেলার হরিরামপুরের মোল্লাপাড়া এলাকার আব্দুল মতিন মোল্লার ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক জনাব, মো: শহিদুল মান্নাফ কবীর এবং তিনি মাদকের বিস্তার ও চোরাচালান রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।