রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যান। আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।