শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬

ধর্ষণের কারনে যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণ মামলায় টাঙ্গাইলে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টাঙ্গাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর কইষ্টা বাজার গ্রামের আসলামের ছেলে সাগর আহমেদ (২১) ও একই উপজেলার জিতাশহরি (মরিচকুড়ি চালা) গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ ওরফে নাবিল (২১)। এ মামলায় ফরহাদ হোসেন (১৯) নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।