বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৫

হেরোইন উদ্ধার এবং চালকসহ হেলপার আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ চালক ও হেলপারকে আটক করেন জিএমপি পুলিশ, আর এ ঘটনা গাজীপুরে।
রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (অপরাধ, উত্তর) জনাব, খাইরুল আলম জানান, ওই ট্রাক চালক ও হেলপারকে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহন ও পাচারে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) ও একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।