ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি খালের পানিতে পড়ে ঢাকা রাজধানীর জুরাইনে কামাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জুরাইন বিড়ির কারখানার পাশে খালের পানিতে পড়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত কামাল হোসেনের ভাই জামাল হোসেন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার হলুদিয়া গ্রামে। বতর্মান কদমতলী জুরাইন মিষ্টির দোকান রোড ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার বাবার নাম আসলাম হোসেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।