বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৫

গ্রেফতার দুই মাদক কারবারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪’শ ৪০ বোতল ফেনসিডিলসহ ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোহাইলবাড়ী এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন, জেলার বোয়ালমারীর খামারপাড়া এলাকার হান্নান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৪) ও একই উপজেলার রতনদিয়া এলাকার মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব, শামীম হোসেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভবিষ্যতেও এ অভিযানের ধারা অব্যাহত থাকবে বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক।