ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ। চট্টগ্রাম মিরসরাই উপজেলার বড়দারোগাহাট কমরআলী রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার মো. খোকন (২৮), একই এলাকার মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. সুমন মিয়া (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মনসুর আলম (৩৬)।
মিরসরাই থানার ওসি জনাব, মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।