বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৫

বিএমপি’র প্রসিকিউশন শাখার বার্ষিক পরিদর্শন।

ডেইলি ক্রাইম বার্তা : প্রসিকিউশন শাখা বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর বার্ষিক পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম বার ১৬ মার্চ বিচারিক পর্যায়ে প্রসিকিউশন শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় প্রসিকিউশন শাখাকে আরো বেশি কার্যকর ও সুশৃংখল করার জন‍্য শনিবার বিএমপি’র  প্রসিকিউশন কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়। এ-সময় তিনি প্রসিকিউশন শাখার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার সমূহ পর্যালোচনা করে প্রসিকিউশন শাখায় কর্মরত সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ-সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন জনাব, ত.ম. রোকনুজ্জামান, পুলিশ পরিদর্শক প্রসিকিউশন জনাব, শিশির কুমার পাল সহ অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”