রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইন্টারনেট সংযোগ মেরামত করার সময় দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম রাব্বি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার দাউদপুর ইউনিয়নের মালারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি উপজেলার দাউদপুর ইউনিয়নের কাঞ্চনডোব গ্রামের এনামুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে নিহতের চাচাতো ভাই আরমান আহাম্মেদ বলেন, রাব্বি মালারপাড়া বাজারে বিদ্যুৎ পোলে উঠে ইন্টারনেট সংযোগ মেরামত করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাওহীদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাশেদুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।