সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২

সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর (৩০)নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়াল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুনসুরের বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় ভাড়া থাকতেন।
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টপস্টার এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।