সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২

একজন নিহত পিকআপের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের ধাক্কায় গাজীপুরের কালিয়াকৈরে মোহাম্মদ মনিরুল ইসলাম (৩৬) নামের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নিশ্চন্তপুর দোকানপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা র্কমর্কতা মোহাম্মদ মনিরুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসুন্দা গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের সিএম এস এ কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ মনিরুল ইসলাম মোটরসাইকেল যোগে ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দোকানপার এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মনিরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধারে হাসপাতালে যান।
নাওজোর হাইওয়ে থানার ওসি জনাব, শাহাদাত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একজন সেনা কর্মকর্তা বলে জানা গেছে।
ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।