বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯

দুইজন চোর গরুসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি হওয়া গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছেন থানা পুলিশ, আর এ ঘটনা কুমিল্লার মনোহরগঞ্জে। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার চড্ডা পাটোয়ারী বাড়ি থেকে ওই দুই চোরকে আটক করেন পুলিশ। তাদের নাম আব্দুল খালেক (৬৫) ও মুক্তার হোসেন (৫২)। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া দুই চোরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, হানিফ সরকার আরও বলেন, চুরি, ডাকাতি প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চালু করার মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। তাছাড়া সিসি ক্যামেরা স্থাপন ও জনসম্পৃক্ততা বাড়িয়ে রাতে পাহাড়ার ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব, সোমেন মজুমদার জানান, সম্প্রতি মনোহরগঞ্জে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এই চক্রটি চোরাই গরু কেনা-বেচা কাজে জড়িত। আমরা তাদের ধরতে অভিযান চালাচ্ছি।