বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯

একটি মোটরসাইকেল উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশে চলাচলের অনুমতি নেই এমন একটি ৩৫০ সিসির মোটরসাইকেল ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করেছেন পুলিশ।
স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ৩৫০ সিসির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। গাড়িটির মূল্য সাত লাখ টাকার বেশি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। গাড়িটির কোনো নম্বর প্লেট নেই।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: শহিদুল ইসলাম জানান, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটির বাংলাদেশে চলাচলের অনুমতি নেই। গাড়িটি কোথা থেকে কিভাবে বোয়ালমারীতে এলো, তার তদন্ত চলছে।