সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১০

ট্রাকের ধাক্কায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে খেজুরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় জাহিদ আলী (২৭) নামে একজন হেলপার নিহত হয়েছেন, আর এ ঘটনা নাটোরের বড়াইগ্রামে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্টগ্রাম থেকে খেজুরবোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম।
আগ্রান এলাকায় পৌঁছলে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে সিগন্যাল ছাড়াই হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যায়। আমার ট্রাক নিয়ন্ত্রণ করতে না পারায় ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, হাবিবুর রহমান জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং অন্যটি পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।