ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোল চত্বর এলাকায় নাঈম ফকির (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার(১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা গোল চত্বরের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের কিবরিয়া ফকিরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল চালক দ্রুত গতিতে শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে তার ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।