মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১

সালথা থানার ফায়েজুর রহমান শ্রেষ্ঠ ওসি মনোনীত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যোগদানের মাত্র চার মাসের মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন সালথা থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম)। তিনি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন।
সোমবার (১১ মার্চ) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সালথা থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মাদ ফায়েজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মোর্শেদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।