সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২

আগুনে পুড়ে ছাই অনেক দোকান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ আগুন লাগার ১ ঘণ্টা পরই তা নিয়ন্ত্রণে আসে। আর এ ঘটনা ঢাকা রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারের। সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
কিন্তু এর আগেই অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটের আগুন রাত ২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আর আগুন নির্বাপন করা হয় রাত ৩টা ৪০ মিনিটে।
তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে। আগুন লাগার খবরে সেখানে ছুটে যায় দোকানিরা।
তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি বলে অনেকেই জানান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেন।