বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৭

ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : এয়ারপোর্ট থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় বরিশাল এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে।
১০ মার্চ  ২০২৪ ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত পুলিশ কমিশনার জনাব, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।ওপেন হাউজ ডে’র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারন বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি’র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।  এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি বলেন, যে-কোন অভিযোগ অনিয়মের তথ্য এখানে সরাসরি শীর্ষ পর্যায়ে তুলে ধরতে পারেন। থানায় সেবা গ্রহণ করতে এসে দালালের অস্তিত্ব পেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদেরকে সহায়তা করবেন। জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে মাননীয় বিএমপি কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব, মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) জনাব, ‌এম আর শওকত আনোয়ার ইসলাম, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব, এসএম মাসুদ আলম চৌধুরী সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেবা প্রত্যাশী।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”