বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৭

একজনের লাশ উদ্ধার রাস্তার পাশ থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তার পাশ থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একজনের লাশ উদ্ধার করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার বানিয়াগ্রাম এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মো. মাহতাব উদ্দিন (৪২) পাকুন্দিয়া উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের মৃত সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয় কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তিনি নিহত হয়েছেন। তাঁর মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা না দুর্ঘটনায় তিনি নিহত ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।