ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কভার্ড ভ্যানের ধাক্কায় চুয়াডাঙ্গার সদর উপজেলায় ছানিমা (২) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ছানিমা ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, বিপ্লব কুমার সাহা জানান, শুক্রবার রাত ১১টার দিকে শাহাবুদ্দিল তার ২ বছরের শিশু ছানিমাকে নিয়ে বাড়ির পাশের মুদি দোকানে যাচ্ছিলেন। পথে দ্রুত গতির একটি কভার্ডভ্যান ধাক্কা দিলে ছানিমা রাস্তায় ছিটকে পড়ে। এতে গুরুত্বর আঘাত পায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরো বলেন, এ ঘটনায় ঘাতক কভার্ডভ্যানটি ধাক্কা দিয়েই পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।