সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

ভবনের আগুন নিয়ন্ত্রণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুন নিয়ন্ত্রণে এসেছে ঢাকা রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম।
বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
লিমা খানম জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।