সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

অনেকগুলো দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে এবং এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা, আর এ ঘটনা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, আগুন লাগার খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ১০টি দোকান ভস্মীভূত হয়।
এতে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে বিকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মো. রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ে তাদের মধ্যে সরকারি সহযোগিতা করা হবে।