সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২

এক শিক্ষার্থীর মৃত্যু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মানিকগঞ্জের ঘিওরে মিতুল ইসলাম (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর বন্ধু ফাহিম আহম্মেদ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াজুরী–ঘিওর আঞ্চলিক সড়কের জাবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিতুল ইসলাম উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর এলাকার বজলুল রহমানের ছেলে।
তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় মিতুল ইসলাম ও তাঁর বন্ধু ফাহিম আহম্মেদ। পথিমধ্যে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে জাবরা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে মিতুল ইসলামের মাথা থেঁতলে যায় এবং ফাহিম আহম্মেদ গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মিতুল ইসলাম ও তাঁর বন্ধু ফাহিম আহম্মেদকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিতুলকে মৃত ঘোষণা করেন। অপর দিকে বর্তমানে ফাহিম আহম্মেদ মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) জনাব, সুকুমার বিশ্বাস জানান, নিহত মিতুল ইসলামের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলা করা হয়েছে।