সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

এক শিশু নিহত কাভার্ড ভ্যানের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ড ভ্যানের ধাক্কায় ইলমা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, শাহ আলী ই-ব্লকের ২ নম্বর সড়কে ইলমা তাদের বাসার সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে একটি কাভার্ড ভ্যান থেকে মালপত্র নামানো হয়। কাভার্ড ভ্যানটি পেছন দিকে যাওয়ার সময় ইলমাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ইলমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।