ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মো. মুসা (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে বরগুনার তালতলীতে। গতকাল বুধবার উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মো. মুছা একই গ্রামের সোহাগ আকনের ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
পুকুর থেকে উদ্ধার হওয়া শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।