বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

তিনজন আটক, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ইট ভাটায় অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছেন ইট ভাটার মালিক-শ্রমিকরা, আর এ ঘটনা দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাইতাড়ায়। মঙ্গলবার ইট ভাটার মালিকের নির্দেশে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভেকুসহ ৪টি গাড়ি ভাঙচুর করে।
শ্রমিকদের হামলায় দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, মো. রুনায়েত আমিন রেজাসহ ভেকু গাড়ির চালক সুরুজ, হেলপার মাসুদ ও তিনজন পুলিশ কনস্টেবলসহ ছয় জন আহত হয়েছেন।
এ সময় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীদের ভাটায় অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। খবর পেয়ে তাৎক্ষণিক চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব, একেএম শরিফুল হক ও চিরিরবন্দর থানার ওসি জনাব, আবু হাসনাত খানসহ সঙ্গীও ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামে একজনকে, ভাটা শ্রমিক আনন্দ রায় ও শরিফুল হকসহ মোট তিন জনকে আটক করেন চিরিরবন্দর থানা পুলিশ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু হাসনাত খান বলেন, বিষটি জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।