বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : রূপান্তর এনজিও এর আয়োজনে মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ও হেলবার্টার্স ইন্টারকোর অপারেশন বাংলাদেশের উক্ত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান নারীনেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী। উক্ত জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার,চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,বাটাজোর ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার। এছাড়াও গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগণ ও মেম্বারগণ এবং নারী নেটওয়ার্ক এর প্রতিনিধিরা। আরো উপস্থিত ছিলেন এ‍্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কোডিনেটর নূর-ই-আযম হায়দারী জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস ও মাঠ সমন্বয়কারী শাকিলা আজিজ প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”