ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের ধাক্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জৈন্তাপুরের এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯) ও একই উপজেলার মোকামবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে শিহাব (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাজুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।