সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কোম্পানিগঞ্জ সড়কে। এতে মোটরসাইকেলের চালক শিশুটির বাবা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পৌরসভার নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার সাতমোড়া ইউনিয়ন বাউছাইল গ্রামের সালাউদ্দিন সরকারের ছোট ছেলে সাইম সরকার (১১)।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশের সুরতহাল প্রস্তুত করেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ট্রাক্টর চালক শাহ আলমকে আটক করা হয়েছে।