ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছেন পুলিশ, আর এ উদ্ধার ঘটনা বগুড়া শহরের স্টাফ কোয়ার্টারসংলগ্ন জিলাদারপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে। গতকাল সোমবার এ গ্রেনেড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এসব গ্রেনেড পোঁতা হয়েছিল।
গ্রেনেড পাওয়া বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে গিয়ে একসঙ্গে তিনটা গ্রেনেড পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।
বগুড়া সদর থানার ওসি জনাব, সাইহান ওলিউল্লাহ বলেন, তিনটি গ্রেনেড সদৃশ অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে, এগুলো অনেক পুরোনো। ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।