সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে ডাবলু বেপারী (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বায়তুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
জানা গেছে, সকালে ডাবলু বেপারী ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলও‌য়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ডাবলু বেপারী ভিক্ষাবৃত্তি করতেন।
এ ছাড়া তিনি কানেও একটু কম শুনতেন। সকালে রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।