বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬

জাতীয় ভোটার দিবস পালিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে নেত্রকোনায়। দিবসটি উপলক্ষে জেলা নিবার্চন অফিসের উদ্যোগে শনিবার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা নিবার্চন অফিসে এসে র‍্যালি শেষ হয়। পরে নিবার্চন অফিসের সম্মেলন কক্ষে জেলা নিবার্চন অফিসার জনাব, গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, রাফিকুজ্জামান, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শিবলী সদিক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”