সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

জুতার গোডাউনে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জুতার গোডাউনে আগুন লেগেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২ মার্চ) রাত ১০টা ২৪ মিনিটে আগুন লাগে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গোডাউনে আগুন লাগার খবর আসে।
খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।