ডেইলি ক্রাইম বার্তা : শুক্রবার (১লা মার্চ) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে জাতীয় বীমা দিবস উপলক্ষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি পালন করা হয়। পরবর্তীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয় এবং সেখান থেকে র্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মনদীপ ঘরাই এবং তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তোরন দাবীর ৩ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর প্রকল্প পরিচালক মো: মাসুদ রানা মাসুদ, জীবন বীমা কর্পোরেশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর এভিপি মোরশেদুল আলম চৌধুরী, বরিশাল এরিয়া ইনচার্জ(জনবীমা) আবু সালেহ সহ অন্যরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”