সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

এক নারীর মৃত্যু মাইক্রোবাস চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত একটি মাইক্রোবাসের চাপায় আলেয়া (৫২) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে, রাস্তা পার হতে গিয়ে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুনাখালী গ্রামের মৃত নব মিয়ার স্ত্রী আলেয়া বেগম ওই সড়কের পূর্ব পাশে কুকুয়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে হাত-পা ধুয়ে মহাসড়কের পশ্চিম পাশে তার বাড়িতে ফিরে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাস আলেয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গ্রাম পুলিশ মো. নাজমুল ইসলাম রিপন জানান, দুর্ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ওই সড়কে চলাচলরত কয়েকজন ইজিবাইক চালকদের কাছ থেকে জানতে পারি মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হওয়ার কথা। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় জানতে পেরে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে থানায় নিয়ে যায়।
নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন, দুর্ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা গাড়ি বা গাড়ির ড্রাইভার কাউকেই শনাক্ত করতে পারিনি।
তবে শুনেছি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়েছে।
আমতলী থানার ওসি জনাব, কাজী সাকোওয়াত হোসেন তপু দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।