বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩

মাছ ধরা নিষিদ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুরু হয়েছে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা, জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি উপকূলীয় এলাকায় এ নিষেধাজ্ঞা। অভয়াশ্রম সংরক্ষণে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। এদিকে নিষেধাজ্ঞাকালে জেলার ৪৩ সহস্রাধিক জেলে বেকার হয়ে পড়বেন। এতে কিস্তির টাকা পরিশোধ নিয়ে উদ্বেগে আছেন তারা। যদিও নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত খাদ্য সহায়তা হিসেবে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। তবে শুধু চাল দিয়ে সংসার চালানো অনেক কঠিন। তাই আর্থিক সহায়তারও দাবি জেলেদের। এ সময় নৌকা-জাল মেরামত করবেন তারা।
অন্যদিকে আগামী ১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত। এ সংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব, মো. আব্দুর রহমান।
চাঁদপুর নৌপুৃলিশের অতিরিক্ত ডিআইজি জনাব, মো. কামরুজ্জামান বলেন, আগামী দুই মাস জাটকা রক্ষায় দিনে-রাতে ৬টি করে ১২টি পুলিশের টহল দল কাজ করবে। এ ছাড়া হাইমচর এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়ি করে টহল জোরদার করব।