বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬

অভিযান অবৈধ বালু মহালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মুুহাম্মদ ইনামুল হাছান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব, নাজমুন লায়েল।
এ সময় ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়।
অভিযানকালে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইদ্রিস, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র বাবুসহ থানা পুলিশের সদস্য, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।