বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় ফরিদপুরের ভাঙ্গায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রদীপ কুমার সাহাকে (৪৫) সাজার রায় ঘোষণার ১০ বছর পর সিলেট শহর থেকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। প্রদীপ কুমার সাহা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক কবির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট শহর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রদীপ কুমার সাহাকে গ্রেপ্তার করি। সে ২০১৩ সাল থেকে পলাতক ছিল।
তিনি আরো বলেন, ২০০৮ ও ২০১৩ সালের দুইটি মাদক মামলায় তার যথাক্রমে ২ ও ৫ বছর করে মোট ৭ বছর সাজা হয়। তাকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।