বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৬

গেজেট প্রকাশ সংরক্ষিত নারী এমপিদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০ সদস্যের গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করবেন নির্বাচন কমিশন ইসি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের। গত রবিবার ছিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্ত ৫০ জনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব জনাব, মনিরুজ্জামান তালুকদার বলেন, সংরক্ষিত নারী আসনে ৫০ জনের মনোনয়নপত্র আগেই বৈধ ঘোষণা করা হয়। একক প্রার্থী হওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জনাব, মনিরুজ্জামান তালুকদার আরও বলেন, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের জোটগতভাবে মনোনয়নপত্র পেয়েছি ৪৮টি। একই সঙ্গে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি দুটি। সব মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধতার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি এবং মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন, তাদের গত রবিবার বিকাল ৪টা পর্যন্ত প্রত্যাহারের সুযোগ ছিল। কোনো প্রার্থী প্রত্যাহার না করায় নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।