বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪

সড়কে মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী একটি পরিবহণ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর ঘোড়াশালে দুই পরিবহণেরই চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেই পরিবহণের চালকের নাম মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। তবে নিহত কাভার্ডভ্যানচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পরিবহণের যাত্রীবাহী বাস শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেই পরিবহণের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হন এবং গুরুতর আহত হন পরিবহণের আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।