ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেললাইনের ক্লিপ খোলার সময় ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ক্লিপ উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী রেলস্টেশনের মধ্যবর্তী শীলা রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলো, উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও শহিদ মিয়ার ছেলে শিমুল মিয়া (১৮)।
গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।