শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৬

প্রেসক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বার্ষিক বনভোজন, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে গাজীপুর প্রেসক্লাবের।
রবিবার দিনব্যাপী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শাহিনবাগ রিসোর্টে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছর গাজীপুর প্রেসক্লাব এমন আয়োজন করে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনামুল হক আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী মল্লিকা , জিরো ব্যান্ডের তাপস পাল, কাজী মকবুল হোসেন ও নিপা সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী ওই অনুষ্ঠান ক্লাবের গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হয়ে উঠে আনন্দময় সময় কাটানোর মাধ্যম। অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র জিতে ক্লাব সদস্যরা জিতে নেন পুরস্কার। এ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আমজাদ হোসেন মাসুদুল হক , সিনিয়র সহসভাপতি সৈয়দ লিটন, সহ সভাপতি এম এ সালাম শান্ত প্রমুখ।