ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সংরক্ষিত নারী আসনে দ্বাদশ জাতীয় সংসদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার। এদিন বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব (অর্থ ও প্রশাসন) জনাব, মো. মুনিরুজ্জামান। তাকে সহায়তা করবেন এক জন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুই জন পোলিং এজেন্ট।
ইসি সচিব জনাব, মো. জাহাংগীর আলম সম্প্রতি জানান, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি আসন পাবে। আর জাতীয় পার্টি-জাপা পাবে দুটি আসন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, এরই মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোটের প্রয়োজন হবে না। তবে এরই মধ্যে দলগুলো তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ।