বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

দুইজন নিহত বাসের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় টাঙ্গাইলের গোপালপুরে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মৌজাডাকুড়ী গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৬)। শাকিব দশম শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিল। পথে ঝাওয়াইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।