বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬

কয়েকজনে ফেরত পেলেন চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেরত পেয়েছেন কয়েকজন শিক্ষার্থীরা চুরি হওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ।
ঢাকা বাড্ডা থানা পুলিশ প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন ও ল্যাপটপ হস্তান্তর করেন।
বাড্ডা থানার ওসি জনাব, ইয়াসিন গাজী বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে বাড্ডা এলাকায় ব্যাপক হারে চুরি বেড়ে যায়। এতে অনেকের ল্যাপটপ ও মোবাইল সেট খোয়া যায়। পরে থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে কিছু সংখ্যক ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেন।
তিনি আরও বলেন, প্রকৃত মালিকদের ডেকে মোবাইল ফোন ও ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে। চুরি হওয়া বেশিরভাগ ল্যাপটপ ও মোবাইল ফোনের মালিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।