মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

ভোটের তারিখ ঘোষণা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ভোট শুরু হচ্ছে। এবার দেশের ছয়টি নির্বাচনি অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা আনুষ্ঠানিকভাবে জানাল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলার ভোট কবে হবে বুধবার সন্ধ্যার দিকে ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের উপজেলাগুলো। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলার তালিকা পরবর্তীতে জানাবে কমিশন।
এবারই প্রথমবারের মতো প্রতি জেলায় তিন পর্বে ভোট করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমার সহকর্মীরা চমৎকার কাজ করেছেন, একটা জেলার মধ্যে তিনটা পর্বে উপজেলা নির্বাচন করব। ভারতে যেমন তিন মাস ধরে হয়, আর এখানে তিনটা পর্বে হবে, একই জেলায়। একই ডিসি, একই পুলিশ সুপারের অধীনে নির্বাচন করা যায়, তাহলে নির্বাচনকে অনেক সহজ করে দেবে। একই জেলার মধ্যে হওয়ার কারণে প্রশাসনের জন্য এটা সহজ হয়ে যাবে। ভোটার আসছে কি না, সহিংসতার সম্ভাবনা আছে কি না, এমন বিষয় পর্যালোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এবারই প্রথম বারের মতো উপজেলায় এটা প্রয়োগ হচ্ছে।