মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪২

অপহরণ ও ধর্ষণের দায়ে কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবককে ৬০ বছর এবং অপর তিন যুবককে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, আর এ ঘটনা এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে। একই সঙ্গে এক যুবককে ৪০ হাজার ও অন্য তিন যুবককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) জনাব, মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নাটোরের গুরুদাসপুরের আতিক হাসান (৩২), সুমন আলী (৩৩), টিপু সুলতান (৪৩) ও আবু জাফর (৩৫)। এর মধ্যে আতিক হাসানকে আদালত ৬০ বছর কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ঐ কলেজছাত্রী নিজের বাড়ি থেকে ২০১৪ সালের ১০ আগস্ট সকালে (ঘটনার সময় বয়স ১৫ বছর ৮ মাস) প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে সাদা মাইক্রোবাসে তুলে নেন আসামিরা। পরে আতিক হাসান ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় ঐ সময় গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর চাচা। এরপর মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। অপহরণের পর ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি আতিক হাসানকে নারী ও শিশু নির্যাতনের পৃথক ধারায় ৬০ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে ও অপর তিন যুবককে ৩০ বছর করে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।